নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সই

চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি সই করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এ সময় নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘চট্টগ্রাম বন্দরে যে সম্ভাবনা রয়েছে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার জন্য আমরা এই চুক্তি সম্পন্ন করেছি। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে সরকার উন্নিত করতে চায়।’

কন্টেইনার খালাসের সময় তিন থেকে চারদিনে নামিয়ে কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীরা যা প্রত্যাশা করছে, এই চুক্তির মাধ্যমে তাই বাস্তবায়ন করা হবে৷’

নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব হাসান বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ফলে যে পরিমাণ অর্থ পাওয়া যাবে তা জাতীয় স্বার্থে কাজে আসবে। পণ্য দ্রুত খালাস হওয়ায় সময় কমে আসবে। এতে বাংলাদেশ ব্যবসা খাত প্রতিযোগিতা পূর্ণ হয়ে উঠবে।’

বোর্ড অব ডিরেক্টর ও চেয়ারম্যান ইসা কাজিম, ‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির ফলে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে আরও দক্ষতার সঙ্গে যুক্ত হতে পারবে বাংলাদেশ। এছাড়া বৃহত্তর লজিস্টিকস খাতে বিনিয়োগ বাড়ানোর সুযোগ তৈরি হবে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল লজিস্টিকস ব্যবস্থার উন্নয়নেও সহযোগিতার সুযোগ রয়েছে। এর মাধ্যমে বাণিজ্য প্রক্রিয়া সহজ করা, স্বচ্ছতা বাড়ানো এবং পণ্য পরিবহনকে আরও সহজ করা সম্ভব।’

বিজ্ঞাপন

পড়ুন : গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন