সীতাকুন্ডে সাগর উপকূল থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে জোয়ারের পানিতে ভেসে এসেছে আনুমানিক তিন বছর বয়সী এক অজ্ঞাত শিশুর অর্ধগলিত মরদেহ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম ঘোড়ামরা এলাকার সাগর উপকূল থেকে মরদেহটি উদ্ধার করে কুমিরা নৌ পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০ টার সময় জোয়ারের পানিতে উপকূলে শিশুটির মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয় জেলেরা । পরে বিষয়টি কুমিরা নৌ পুলিশকে জানানো হয়। বিকেল সাড়ে ৩টার দিকে গাউছিয়া কমিটির ও কুমিরা নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নৌ পুলিশ জানায়, মরদেহটি বেশ কিছুদিন পানিতে থাকার কারণে অর্ধগলিত হয়ে গেছে। প্রাথমিকভাবে শিশুটির বয়স আনুমানিক তিন বছর এবং সে ছেলে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের ধারণা, প্রায় ৭ থেকে ৮ দিন আগে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে।

কুমিরা নৌ পুলিশের ইন্সপেক্টর মো. ছমিউদ্দিন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপকূল থেকে অজ্ঞাত এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, শিশুটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। মৃতদেহটি কোথা থেকে কীভাবে উপকূলে ভেসে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভেদরগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন