সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় মো: শামিম আহমেদ লাবলু(৪০)নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো:শামিম আহমেদ লাবলু গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার রাইগ্রাম গ্রামের মো:শফিকুল ইসলাম দুলুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি মোটরসাইকেল ও একই দিক দিয়ে আসা আর, স্পেশাল ঢাকা-রংপুর গামী একটি বাস পিছন দিক দিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় কোনো ধরনের ব্যারিকেড ছাড়াই ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এতে মহাসড়কের এক পাশ সংকুচিত হয়ে পড়ে। এক পাশে মোনায়েম কোম্পানির একটি রেকার এবং অন্য পাশে ওয়েল্ডিংয়ের মেশিন থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় বাস ও মোটরসাইকেল ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

দুর্ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কের ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে তদন্তের জন্য লাশ থানায় নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভেদরগঞ্জে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন