তপোবন স্কুলের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

পাবনা সদর উপজেলার হিমাইতপুর শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র তপোবন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুর রহমান কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিদ্যালয় মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পাবনা জেলা শাখার সভাপতি ও আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক হাফিজুর রহমান।

বিজ্ঞাপন

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র তপোবন উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি কালাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব লায়ন তৌফিক আলম খুরশিদ, হেমায়েতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, পাবনা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মালিথা, পাবনা জেলা পরিষদের প্রধান সহকারী ও হিসাবরক্ষক মতিয়ার রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান খান, আজিজুর রহমান, তায়জাল, তপবন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসেন, হেমায়েতপুর গোরস্তাান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আরিফুল ইসলাম, তপবন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সিরাজুল ইসলাম, ফরিদুল ইসলাম, কাবুল হোসেন, জয়নুল আবেদীন, শিক্ষক কামাল পাশা, পাপিয়া পারভীন, ইকবাল হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থোক তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মো. রজব আলী। তপবন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান অনুষ্ঠিনটি সঞ্চালনা করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, তপোবন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান ২০০২ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সাল পর্যন্ত তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

বিদায়ী প্রধান শিক্ষক আব্দুর রহমান তাঁর দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন। তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক আব্দুর রহমানের হাতে ফুল, জায়নামাজ, হাতঘড়ি, দেয়ালঘড়ি, ছাতাসহ দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয়। পরে গাড়িতে করে তাকে বিদায় জানানো হয়। তাঁর এই বিদায় বেলায় বিদ্যালয় প্রঙ্গনে উপস্থিত শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

পড়ুন : পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন