কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ


গাজীপুরের কালিয়াকৈর বাজারে অভিযান চালিয়ে জেলি পুশ করা ১২ কেজি চিংড়ি জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর।

বিজ্ঞাপন

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলার উপস্থিতিতে জব্দ করা চিংড়িগুলো বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কালিয়াকৈর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা।

অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোসলেহ উদ্দিন ও অফিস সহকারী আশানন্দ উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা বলেন“খাদ্যে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদার বলেন, “চিংড়িতে জেলি পুশ করে বিক্রি করা অনৈতিক ভোক্তাদের প্রতারিত করার শামিল। এ ধরনের চিংড়ি ক্রেতাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। নিরাপদ মাছ সরবরাহ নিশ্চিত করতে বাজারে নজরদারি ও অভিযান অব্যাহত রাখা হবে।”

সংশ্লিষ্টদের মতে, চিংড়িতে অননুমোদিত পদার্থ প্রয়োগ করা হলে তা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বাজার থেকে চিংড়ি কেনার সময় ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা মৎস্য দপ্তর জানিয়েছে, নিরাপদ মাছ সরবরাহ নিশ্চিত করা এবং ক্ষতিকর উপায়ে মাছ বিক্রি প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ল

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন