পটিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা এমপি এনামের

চট্টগ্রামের পটিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেছেন, পূজা উদযাপনে বাধা দেওয়া কিংবা অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতিমধ্যে দুষ্কৃতিকারীদের তালিকা করছে।
‎
‎শনিবার (১০ অক্টোবর) রাতে পটিয়া পৌরসভার সুচক্রদণ্ডী পল্লীমঙ্গল সমিতি ও শিবমন্দির-সংলগ্ন মাঠে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত মহালয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎এনামুল হক এনাম বলেন, পটিয়ায় এবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজাকে নির্বিঘ্ন করতে ইতিমধ্যে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি সরকার শুধু পূজার সময় নয়, বছরের ৩৬৫ দিনই সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে থাকবে।
‎
‎তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী, সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে এবং নিজ নিজ ধর্ম পালন করবে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা সনাতন সম্প্রদায়ের মানুষের পাশে ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় পটিয়ার মানুষ তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্য।
‎
‎অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্বালন করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তরুণ কান্তি ভট্টাচার্য। অনুষ্ঠানের উদ্বোধন করেন পরিষদের উপদেষ্টা দেবাশীষ দাশ।
‎
‎উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল দের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস দের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদুল আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তৌহিদুল আলম, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত পালিত, কল্লোল সেন, অধ্যাপক শিপুল কুমার দে, দিলীপ ঘোষ দীপ, রুবেল দাশ, বাবলা মল্লিক, রূপক শীল, সুকান্ত তালুকদার, বিকাশ দাশ বিষু, অর্জিত দে সাজু, বিপ্লব দাশ অভি, উত্তম দাশ, এরশাদুল আলম, বিকাশ কান্তি মল্লিক, মিলন কান্তি দাশ, মো. মোক্তাদার আলম, মো. জিয়া উদ্দিন নোমান, কাঞ্চন নাথ, নিউটন দে, উজ্জ্বল রুদ্র, শ্যামল দাশ গুপ্ত, দীপক কান্তি শর্মা ও মেম্বার উত্তম দেসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে অসহায় ও হতদরিদ্র পরিবারের মধ্যে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য এনামুল হক এনাম।

বিজ্ঞাপন

‎পড়ুন : নেত্রকোনায় চায়না দুয়ারি ধ্বংস, বিলে পোনামাছ অবমুক্ত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন