কুষ্টিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এই স্লোগানে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যেমে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে কুষ্টিয়ায়। দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ কুষ্টিয়ার উপপরিচালক আহমেদ মাহবুবুল ইসলাম।

এসময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার শিকদার মোহাম্মদ হাসান ইমাম, মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়ার উপপরিচালক নুরে সফুরা ফেরদৌসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্যালয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ক্ষেত্রে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে শিশুবিয়ে রোধে দারিদ্র‍্য দূরীকরণ, অবৈতনিক শিক্ষা, উপবৃত্তি ও সামাজিক সুরক্ষা জোরদারের পাশাপাশি জন্মনিবন্ধন যাচাই এবং কন্যাশিশুর উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

এরআগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে জাতীয় কন্যা শিশু দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি র‌্যালী শুরু হয়ে কলেক্টর চত্তর প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কুষ্টিয়া যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

পড়ুন : ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট: ইসি সানাউল্লাহ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন