মেহেরপুরে গোল্ডেন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে গোল্ডেন পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ফাহিম নামের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ফাহিম রাজনগর গ্রামের বেলে পাড়ার ইসহাক আলীর ছেলে ও রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণী শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে গোল্ডেন পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয় ফাহিম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার মশুরীডাঙ্গা বিলে পদ্মফুল তুলতে গিয়ে রাজনগর গ্রামের তিন বোনের মৃত্যু হয়েছিল। এর এক বছরেরও কম সময়ের মধ্যে একই এলাকার আরেক শিশুর মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন : ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু ২১ জানুয়ারি, ৫ ধাপে হবে ভোট: ইসি সানাউল্লাহ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন