পিরোজপুরের মঠবাড়িয়ায় এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলায় উল্লেখিত অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন সেই নেতা।
এদিকে অভিযুক্ত অভি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড শুরু করেন। এসব কাজের মাধ্যমে এলাকায় তাঁর পরিচিতি বাড়তে থাকায় নাসির উদ্দিন আহমেদের সঙ্গে বিরোধ তৈরি হয় বলে দাবি করেন তিনি। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে অভি বলেন, তিনি এ বিষয়ে জনগণের কাছে বিচার চান। ভবিষ্যতেও সাপলেজা ইউনিয়নের জাতি, দল ও ধর্মনির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের জন্য কাজ করে যাবেন।
মামলার বাদী নাসির উদ্দিন আহমেদ মামলা করার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, যে কেউ অভিযোগ করতে পারেন। তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং সঠিক বিচার হবে বলে তিনি আশাবাদী।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজুল ইসলাম বলেন, জাহিদুল ইসলাম অভি স্থানীয় যুবদলের কোনো কমিটিতে নেই। তবে তিনি ঢাকায় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত কি না, তা তাঁর জানা নেই। রিয়াজুল ইসলাম আরও বলেন, অভি ‘কাজী একতা’ সংগঠনের মাধ্যমে এলাকার মানুষের সাহায্য-সহযোগিতা করেন।
অন্যদিকে, সাপলেজা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম সম্পাদক মাহবুব আলম বলেন, অভি আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ঢাকায় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন বলে তিনি জানেন। তাঁর দাবি, অভি ‘একতা’ সংগঠনের মাধ্যমে এলাকার অসহায় ও দুস্থ মানুষকে সহায়তা করেন। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মনে করেন মাহবুব আলম।
তবে মামলায় আনা অভিযোগগুলোর সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি। সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে আদালতের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় প্রকৃত ঘটনা নির্ধারিত হবে।
পড়ুন : নেত্রকোনায় ডিএনসি’র অভিযানে মাদক জব্দ: তরুণ গ্রেফতার, নারী পলাতক


