বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। সৌদি আরবে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় উদ্বেগে রয়েছেন বিনিয়োগকারীরা। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনাও প্রভাব ফেলছে বাজারে। এসব পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে।

বিজ্ঞাপন

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার(১৪ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৮০ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ৯৪ সেন্টে পৌঁছায়।

এর আগে, মঙ্গলবারের লেনদেন শেষে ব্রেন্টের দাম ০.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে নেমে আসে। বিপরীতে, ডব্লিউটিআইয়ের দাম ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ ডলার ১৪ সেন্টে স্থির হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত থেকে তেল সরবরাহে ঝুঁকি তৈরির আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা এই দুই বিষয় বিবেচনায় নিয়ে লেনদেন করছেন ব্যবসায়ীরা।

বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালায় হুতিরা। এতে সীমিত পরিসরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে সংঘাত তীব্র হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে তেলের দাম আরও বাড়তে পারে। অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়লে জ্বালানি বাজারে সরবরাহের চাপ কিছুটা কমতে পারে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং রাশিয়ার জ্বালানি সরবরাহের সম্ভাব্য পরিবর্তনকে কেন্দ্র করে আন্তর্জাতিক তেলবাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

পড়ুন:বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন