টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কারখানার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে আরও পাঁচটি ইউনিট।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো চেরাগআলীর উদ্দেশে রওনা হয়। সংশ্লিষ্ট স্টেশন থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার হওয়ায় ১০টা ২৫ মিনিটে সেখানে পৌঁছে ফায়ার কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন।

তবে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ, ক্ষয়ক্ষতির সম্ভাব্য পরিমাণ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন