মেহেরপুরে পিআইডির সেমিনার: মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে নামসর্বস্ব কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে সেমিনার আয়োজনের অভিযোগ উঠেছে তথ্য অধিদপ্তরের (পিআইডি) কর্মকর্তাদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সেমিনার বয়কট করেছে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব ও মেহেরপুর জেলা প্রেসক্লাব।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) সকালে মেহেরপুর জেলা প্রশাসকের মিনি সম্মেলনকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মেহেরপুরজেলা ম্যাপ

অভিযোগ রয়েছে, মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ না জানিয়ে নামসর্বস্ব কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিদের সেমিনারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। এমনকি বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশ বেতারের সংবাদদাতাকেও সেমিনারে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। মেহেরপুরের গুটিকয়েক সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যদের প্রভাবিত করে এ আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

এ ছাড়া গণমাধ্যমের প্রতিনিধি হয়ে সাংবাদিক পরিচয়ে সেমিনারে অংশগ্রহণ এবং স্কুল-কলেজের পাঠদান ফাঁকি দিয়ে শিক্ষকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার অভিযোগও উঠেছে। অভিযোগ রয়েছে নিয়োগ পত্র ও প্রেস কার্ড না থাকার পরেও ভুয়া পরিচয় দিয়ে সেমিনারে অংশগ্রহণ করা।

মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহাবুবুল হক পোলেন বলেন, সেমিনারে অংশ নেওয়া অনেকেই নিজেদের মূলধারার গণমাধ্যমের সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও তাঁদের সংবাদ সংশ্লিষ্ট গণমাধ্যমে প্রকাশিত হয় না। তাঁরা নিয়মিত সংবাদ সংগ্রহের মাঠেও থাকেন না। বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণমূলক অনুষ্ঠানে তাঁদের দেখা যায়। অথচ মেহেরপুর রিপোর্টার্স ক্লাবে একাধিক মূলধারার গণমাধ্যমের সাংবাদিক থাকলেও তাঁদের এ সেমিনারে আমন্ত্রণ জানানো হয়নি।

এ ঘটনায় খুলনার অতিরিক্ত তথ্য কর্মকর্তা মেহেদী হাসান মূলধারার সাংবাদিকদের সেমিনারে অন্তর্ভুক্ত করতে না পারায় দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান।

সেমিনারে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত তথ্য কর্মকর্তা মেহেদী হাসান। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যরা।

পড়ুন : আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন