​গাইবান্ধায় ৬৩২ পূজামণ্ডপে এসআরবি-১৩-এর বিশেষ নিরাপত্তা বলয়

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে গাইবান্ধা জেলার ৬৩২টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। পূজাকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে গাইবান্ধা জেলা শহরের কালীবাড়ি মন্দিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক।

​তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার সাতটি উপজেলার মোট ৬৩২টি পূজামণ্ডপে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-১৩-এর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
​
​মণ্ডপ ও এর আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে।এসআরবির নিজস্ব কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য রোধে এসআরবি-১৩-এর সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা অনলাইনে সক্রিয় রয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক শহরের কালীবাড়ি মন্দিরে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ ও জেলা পূজা উদযাপন কমিটির নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি মন্দিরের সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন।

পড়ুন : রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন