দুর্গাপূজার নিরাপত্তায় সীমান্তে ২০ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

শারদীয় দুর্গাপূজা ঘিরে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হচ্ছে ২০ প্লাটুন বিজিবি সদস্য। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি শনাক্ত ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সীমান্তবর্তী ২৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ১২ প্লাটুন বিজিবি সদস্য। এর মধ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে দুটি এবং সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ২২টি পূজামণ্ডপ।

অন্যদিকে, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি জানান, কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আরও আট প্লাটুন বিজিবি সদস্য। এর মধ্যে সীমান্তবর্তী পূজামণ্ডপে পাঁচ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে। এর মাধ্যমে সম্ভাব্য ঝুঁকি শনাক্তের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

বিজিবি কর্মকর্তারা জানান, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

পড়ুন : সিসিটিভি ও বডিওন ক্যামেরার বিশেষ নজরদারিতে ২৫৭টি পূজামণ্ডপ


সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন