জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও প্রয়াত সাংবাদিক কোরবান আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, সাবেক সভাপতি ফিরুজ খান লোহানী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল হক বাবুল, সহ সভাপতি রহিমা সুলতানা মুকুল, দপ্তর সম্পাদক হোসেন রানা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, কার্যনির্বাহী সদস্য আব্দুস সামাদ, দোলন বিশ্বাস, লিয়াকত হোসেন লায়ন, রঞ্জু মিয়া, হেলাল উদ্দিন,মফিজুল ইসলাম,সুমন মিয়াসহ প্রয়াত সাংবাদিক কোরবান আলীর পরিবারের সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক কোরবান আলীর কর্মময় জীবনের স্মৃতিচারণা করেন। তাঁরা বলেন, সাংবাদিক কোরবান আলী তাঁর পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে আছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন সহকর্মীকে হারিয়েছে। তাঁর সততা, নিষ্ঠা ও পেশাগত অবদানের কথা স্মরণ করে বক্তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কোরবান আলী মৃত্যুবরণ করেন। তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পড়ুন : শ্রীপুরে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে একজনের হাতের আঙ্গুল বিচ্ছিন্ন


