শারদীয় দুর্গোৎসবে যশোর রিজিয়নের ২২২টি মণ্ডপে দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকা এবং স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে যশোরসহ ৮ জেলার ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবে বিজিবির প্রায় দুই হাজার সদস্য। আজ বিকেল ৪টায় এক ব্যাটালিয়ন হেড কোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবির এই কঠোর নিরাপত্তা বলয় বহাল থাকবে।

৪৯ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৯টি এবং যশোর শহরের ২০টিসহ মোট ৪৯টি পূজামণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম রিজিউন যশোরের আওতাধীন ৭টি জেলার ৩৭টি উপজেলার সীমান্ত সংলগ্ন এলাকা এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৫৮টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। এছাড়াও গোপালগঞ্জ জেলায় শান্তিশৃঙ্খলা রক্ষায় ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, মণ্ডপগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে নিবিড় সমন্বয় রেখে কাজ করছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরণের নাশকতা, চোরাচালান ও দুষ্কৃতকারীদের অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

বাংলাদেশকে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ উল্লেখ করে বিজিবি অধিনায়ক আরো জানায়, সর্বস্তরের নাগরিক, পূজা উদযাপন কমিটি ও সংবাদকর্মীদের সহযোগিতায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।

পড়ুন : ৫ বছর পর টাঙ্গাইলে প্রথম বিভাগ ফুটবল লীগ শুরু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন