সিরাজগঞ্জে ৭৫ বস্তা সার অবৈধ মজুদ, ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে সরকার ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম।

অভিযানে গোডাউন থেকে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিওপি ও ২০ বস্তা টিএসপি সারসহ মোট ৭৫ বস্তা সার মজুদের প্রমাণ পাওয়া যায়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থিতিতে জব্দ করা সারগুলো তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বালাইনাশক বিক্রির আড়ালে ব্যবসায়ী আইয়ুর আলী দীর্ঘদিন ধরে রাসায়নিক সার বিক্রি ও অবৈধভাবে মজুদ করে আসছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র:: চিফ হুইপ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন