সোনারগাঁয়ে দুর্গাপূজা উপলক্ষে কৃষকদলের উদ্যোগে বস্ত্র বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে বারদী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বারদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেঙ্গাকান্দি গ্রামে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বারদী ইউনিয়ন কৃষকদলের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হোসেন দিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল মুন্সী, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জামাল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রুস্তম আলী এবং বারদী ইউনিয়ন কৃষকদলের সহসভাপতি জামান ও রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন অতিথিরা। আয়োজকেরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখাই এ কর্মসূচির মূল লক্ষ্য। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

বিজ্ঞাপন

পড়ুন : সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র:: চিফ হুইপ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন