যতবেশি মেয়েরা এগিয়ে আসবে, তত রাজনীতির গুণগতমান পরিবর্তন হবে: ইঞ্জি. শ্যামল এমপি

বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেছেন, ব্যক্তিগত ভাবে আমি চাই আমাদের দেশের মেয়েরা এগিয়ে যাক। বিশেষ করে তাদের পড়াশোনা অবশ্যই চালিয়ে যেতে হবে, সামাজিক ভাবে তাদের সচেতন হতে হবে। কিন্তু আমার একটা আবদার হচ্ছে, তারা যেন রাজনৈতিক ভাবে সচেতন হতে হবে। কারণ এই সমাজের মূল নেতৃত্বে থাকে রাজনীবিদরা। যতবেশি আমাদের মেয়েরা রাজনীতিতে আসবে, আমাদের রাজনীতির গুণগতমান পরিবর্তন হবে। ইচ্ছে থাকলে তারা রাজনীতিতেও সফল হতে পারবে।

আজ শনিবার(১৭ অক্টোবর) দুপুরে সাড়ে নয় কোটি টাকায় ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলের নব নির্মিত ৬ তলা একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শ্যামল বলেন, শিক্ষার্থীদের সাফল্যের পেছনে তিনটি পার্টির ভূমিকা অপরিসীম। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করানোর মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, তোমরা রাজনৈতিক সচেতন হয়ে পড়াশোনা করবে। অন্যায় ও বৈষম্য বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তোমাদের মধ্যে অনেকেই বিগত ২৪ এর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে দাঁড়িয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলে।

বিজ্ঞাপন

মাদক ও পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আহবান জানিয়ে তিনি বলেন, আমরা জানি ব্রাহ্মণবাড়িয়ার মেয়েরা মাদক আসক্ত হয় না। তাই তোমাদের উচিত ভাই ও পরিবারের এবং আত্মীয় স্বজনদের মাদকের বিষয়ে সচেতন করা। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গাছ লাগাতে হবে। আমরা আগামী এ পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবো। এর অংশ হিসেবে তোমরাও শামিল হবে। বর্তমানে ডেঙ্গু মারাত্মক আকার ধারন করেছে। এ বিষয়ে তোমরা বাসা বাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং সচেতনতা তৈরী করবে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রঞ্জন চন্দ্র দে এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম খোকন, সদর মডেল থানা ওসি মোঃ খাইরুল আলম, ১৯৬৭ সালের প্রাক্তন শিক্ষার্থী নাসিমা হক প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া গভ. মডেল গার্লস হাই স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল লতিফ। অনুষ্ঠান শেষে বিভিন্ন কার্যক্রমে প্রথম ও দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারী এবং পঞ্চম শ্রেণীর বৃত্তি ও এসএসসি পরীক্ষায় জিপি-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনার  সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

পড়ুন : চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না: ডিসি জাহিদ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন