মির্জাপুরে সাহেব বাড়ির দুর্গোৎসবে বিদেশি দর্শনার্থীদের ঢল

শারদীয় দুর্গোৎসব ঘিরে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির ঐতিহ্যবাহী পূজামণ্ডপে ভিড় করছেন দেশি-বিদেশি দর্শনার্থীরা। প্রতিমা দর্শন ও পূজার আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠেছে ঐতিহ্যবাহী সাহেব বাড়ি। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহসহ দেশি-বিদেশি অতিথিরা।

এদিকে, দুর্গোৎসব ঘিরে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ১৫টি কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক) মোহাম্মদ সুলাইমান।

রোববার সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শনে এসে ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ বাংলাদেশ ও ভারতের দুর্গোৎসব উদযাপনের মধ্যে সাংস্কৃতিক ও ঐতিহ্যগত মিলের কথা তুলে ধরেন। এ সময় নরওয়ের প্রশাসনিক প্রধান ফ্রেডরিক কার্লসরুড, ডেনমার্কের প্রশাসনিক প্রধান মো. আবু জাহিদসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পবন বাদেহ। বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রাপ্তির বিষয়ে তিনি জানান, ভিসা পাওয়া সহজ করতে ভারত সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে।

ভিসার স্লট না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কিছু অসাধু এজেন্ট আগেই ভিসার স্লট আটকে রেখে পরে সাধারণ আবেদনকারীদের কাছে বিক্রি করেন। এ সমস্যা সমাধানে ভিসার ওয়েবসাইটের নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে।

অন্যদিকে, ঐতিহ্যবাহী সাহেব বাড়ির পূজামণ্ডপে প্রতিদিনই দূরদূরান্ত থেকে দর্শনার্থীদের সমাগম ঘটছে। বিপুল মানুষের উপস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক) মোহাম্মদ সুলাইমান জানান, দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ১৫টি কার্যক্রম পরিচালিত হচ্ছে। উৎসবের পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে।

বিজ্ঞাপন

পড়ুন : সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে শামীমা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন