জামায়াত-শিবির ও এনসিপি দুর্গাপূজা নিয়ে রাজনীতি করছে: নাছির উদ্দীন

দুর্গাপূজাকে কেন্দ্র করে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ষড়যন্ত্রমূলক রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রোববার রাতে নোয়াখালী জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

নাছির উদ্দীন নাছির বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজন। এ উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা গ্রহণযোগ্য নয়। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের নির্বিঘ্নে উৎসব পালনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবকে রাজনৈতিক বিতর্কের হাতিয়ার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল নিজেদের স্বার্থে পরিস্থিতি ব্যবহারের চেষ্টা করছে। ছাত্রদল সব সময় গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত না করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত।

দুর্গাপূজাকে ঘিরে রাজনৈতিক বক্তব্য ও পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ সময় নোয়াখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাশেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেলসহ বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বিজ্ঞাপন

পড়ুন : মির্জাপুরে সাহেব বাড়ির দুর্গোৎসবে বিদেশি দর্শনার্থীদের ঢল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন