পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এম. সরোয়ার ও শেখ রাহাত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর পৌরসভা ও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, টকশো ব্যক্তিত্ব ও মেজর (অব.) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আখতারুজ্জামান শেখ রাহাত। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজারীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

রোববার (১৮ অক্টোবর) পিরোজপুর পৌর এলাকার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ ছাড়া জেলার জিয়ানগর উপজেলার পাঁচ থেকে সাতটি পূজামণ্ডপও পরিদর্শন করেছেন বলে জানান ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন। পরিদর্শনকালে তাঁরা পূজারীদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

আখতারুজ্জামান শেখ রাহাত জানান, তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগেও সম্পৃক্ত রয়েছেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র এম. ডি. লিয়াকত আলী শেখ বাদশার আদর্শ অনুসরণ করে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও জানান। পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এদিকে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার সাতটি উপজেলায় ৪৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ হাজার ৯৭৬ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এ ছাড়া প্রত্যন্ত এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারকিতে টহল দল কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : মির্জাপুরে সাহেব বাড়ির দুর্গোৎসবে বিদেশি দর্শনার্থীদের ঢল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন