শারদীয় দুর্গোৎসবকে ঘিরে টাঙ্গাইলের ঘাটাইলে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। দুর্গাপূজা উদ্যাপন নির্বিঘ্ন, নিরাপদ ও আনন্দঘন করতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নুরী তাসমিন উর্মি।
রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং পূজা উদ্যাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
শারদীয় দুর্গোৎসব বাঙালি সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়। তাই পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে উৎসবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেওয়াকে প্রশাসনের নিয়মিত তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
উপজেলা প্রশাসনের এমন সরেজমিন পরিদর্শনে পূজামণ্ডপ সংশ্লিষ্টদের মধ্যে উৎসবের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে ইতিবাচক বার্তা পৌঁছাচ্ছে।
উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হোক শারদীয় দুর্গোৎসব—এমন প্রত্যাশা স্থানীয়দের।
পড়ুন : মির্জাপুরে সাহেব বাড়ির দুর্গোৎসবে বিদেশি দর্শনার্থীদের ঢল


