সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকান মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার দুপুরে জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছি ও চান্দাইকোনা বাজারে ফল, বেকারি, কসমেটিকস ও নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।
তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-সহ বিদেশী কসমেটিকসের লেবেলে আমদানি ও বিএসটিআই ছাড়পত্র না থাকা, পণ্যের মোড়কজাত বিধিমালা অনুসরণ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সাথী বেকারির মালিক মোছা: কুলসুম আরাকে ২০ হাজার, বেলি ডেইরী ও ফুড প্রোডাক্টসের মালিক মো: জাকির হোসেনকে ৪০ হাজার এবং জিয়াসমিন শোরুমের মালিক মো: জাহিদুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বেশ কিছু বাজারে ফল, ভোজ্য তেল ও নিত্য পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারী ইন্সপেক্টর মো: ইব্রাহিম হোসেন, সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২) সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পড়ুন:খালিয়াজুরীতে আদালতের রায় অমান্য করে ব্যবসায়ীর জমি দখল
ইমি/


