কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে তিনজন গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কালিয়াকৈরের চন্দ্রা মণ্ডনপাড়া এলাকার রকুন আলীর ছেলে হয়রত আলী আকাশ এবং একই এলাকার রহমত সরকারের ছেলে মমিন সরকার,টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাকসোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে সাকিল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চন্দ্রা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানান গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন গাজীপুরের জেলা প্রশাসক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন