বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা-২০২৬ উদযাপন উপলক্ষে ফটিকছড়ি সংসদীয় এলাকার ৩১টি বৌদ্ধ বিহারে ১৮ হাজার ৬০০ কেযি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বৌদ্ধ বিহারগুলোতে আগত ভক্তদের আহারের ব্যবস্থা নিশ্চিত করতে এ খাদ্যশস্য বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়।
সোমবার বিকেলে ফটিকছড়ি উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ছরোয়ার আলমগীর বৌদ্ধ বিহারগুলোর প্রতিনিধিদের হাতে চালের বরাদ্দপত্র তুলে দেন।
ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের পক্ষ থেকে সংসদ সদস্য সরোয়ার আলমগীর ও নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীমকে ফুল দিয়ে প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানানো হয়।
এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের প্রধান উপদেষ্টা দিবাকর বড়ুয়া চন্দন, সভাপতি অঞ্জন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সেফু বড়ুয়া অপূর্ব, পবিত্র বড়ুয়া, নান্টু বড়ুয়া,সুমিত বড়ুয়াসহ বিভিন্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি ও সম্পাদকরা।
পড়ুন : টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই


