নিসচা নরসিংদী সদর উপজেলার উদ্যোগে বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কর্মসূচি

​২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী সদর উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

​আজ ১৯ অক্টোবর (সোমবার) বিকালে পাঁচদোনা ডাঙ্গা সড়কের পাশে এই কর্মসূচি পালন করা হয়। এসময় নিসচার সদস্যদের সাথে অংশ নেন নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সড়ক দুর্ঘটনা রোধে এবং পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সড়কের পাশে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পথচারী ও চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

​উক্ত কর্মসূচি শেষে পাথপাড়া এলাকায় একটি বাগান বাড়িতে নতুন কমিটির সবাইকে আইডি কার্ড পরিয়ে দেন নিরাপদ সড়ক চাই (নিসচা), নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আল-আমিন রহমান ও সাধারণ সম্পাদক শাওন খন্দকার শাহিন।

​আইডি কার্ড প্রদান ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোহাম্মদ আল-আমিন রহমান বলেন, “নিরাপদ সড়ক গড়ার আন্দোলন কেবল একটি দিবসের কর্মসূচি নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনাচরণের অংশ হওয়া উচিত। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক, যাত্রী ও পথচারী—সকলকে সচেতন হতে হবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সড়কের সৌন্দর্য বৃদ্ধি করবে। নিসচা নরসিংদী সদর উপজেলা শাখা সবসময় সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে কাজ করে যাবে।”

​এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা শাখার সহ-সভাপতি আরাফাত রহমান, আনোয়ার হোসেন মোল্লাহ, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সরকার, আজহার উদ্দিন।

​এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাইয়ুম মিয়া এবং কমিটির কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম শাওন, মো. সাইফুল ইসলাম, মো. সেলিম মিয়া, মো. শামীম মিয়া, ইকবাল হোসেন ভূঁইয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সুপারভাইজারসহ নিহত দুই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন