সিরাজগঞ্জে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-১২ এর সদস্যরা।
মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি ঈদগাহ মাঠ সংলগ্ন থেকে বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার সোনাপুর গ্রামের মৃত ওবিরুলের স্ত্রী মোছাঃ শাহনাজ ওরফে সাইনা বেগম (৫০)।
বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-১২ এর সিনিয়র সহকারী পরিচালক মোঃ ফাহাদুজ্জামান আকন্দ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উলেখ্য রয়েছে, মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি ঈদগাহ মাঠ সংলগ্ন থেকে কাঠেরপুল হইতে চান্দাইকোনা গামী পাকা রাস্তার উপর এসআরবি-১২ একটি দল মাদক বিরোধি অভিযান চালিয়ে ২৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক ব্যবসায়ী শাহনাজ ওরফে সাইনা বেগমকে গ্রেফতার করে।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি দীর্ঘদিন ধরে নেশা জাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইনজেকশন জয়পুরহাট সীমান্ত এলাকা হইতে সংগ্রহ করে বিভিন্ন গাড়ীতে পরিবহন করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছে। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পড়ুন:আলজেরিয়া থেকে এলএনজি-এলপিজি আমদানি করবে বাংলাদেশ
ইমি/


