যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকার আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে। কাজের গতি এবং জনগণের আগ্রহ বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই এই লক্ষ্য অর্জন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

আজ দুপুরে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতি অনুসরণ করে যশোর জেলা বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ লাইন চালু করা হয়েছে। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠনের কার্যালয়ে এভাবে সৌরবিদ্যুৎ প্রকল্প চালু আছে বলে তাঁর জানা নেই। এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশের অন্যান্য রাজনৈতিক দল ও কার্যালয়গুলোও সৌরবিদ্যুতের আওতায় আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রকল্পের বিস্তারিত তুলে ধরে তিনি জানান, কার্যালয়ের ছাদে বর্তমানে ২ কিলোওয়াটের প্যানেল বসানো হলেও ৬ কিলোওয়াটের ইনভার্টার রয়েছে। পরবর্তীতে প্যানেলের সংখ্যা আরও বাড়ানো হবে। বর্তমানে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, তা দিয়ে অফিসের লাইট ও ফ্যান নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব। এছাড়া লোডশেডিং বা বিদ্যুৎ না থাকলে ব্যাকআপ দেওয়ার জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, যা প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে।

তিনি আরও জানান, কার্যালয় বন্ধ থাকা অবস্থায় বা ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এই প্রকল্পে যে অর্থ বিনিয়োগ করা হয়েছে, তা আগামী ৩ থেকে সাড়ে ৩ বছরের মধ্যে উঠে আসবে এবং গ্রাহকদের সুবিধার জন্য আগামী ১৫ বছর এটি বিনামূল্যে বা নির্ধারিত চার্জে মেইনটেনেন্স সুবিধার আওতায় থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানাসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পড়ুন:সীতাকুণ্ডে বিলবোর্ডে মাইক্রোবাসের সজোরে ধাক্কা: মা-মেয়ে নিহত, আহত ৪

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন