আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। এরপর সকাল নয়টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন এবং আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করেন।

সকাল ১০:৩০: খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা।

দুপুর: বানৌজা মোংলা জেটিতে পৌঁছে মধ্যাহ্ন বিরতি এবং দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ।

বিকেল ৩:১৫: মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম, জেটি এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা পরিদর্শন।

বিকেল ৪:০০: মোংলা হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা এবং বিকেল ৫টায় ঢাকায় প্রত্যাবর্তন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে।

অন্যদিকে, অভাবের তাড়নায় গর্ভের সন্তান বিক্রির সিদ্ধান্ত নেওয়া অসহায় নারী আঁখির পাশে দাঁড়িয়েছে সরকার।

সম্প্রতি গণমাধ্যমে ‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে একটি হৃদয়বিদারক সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অসুস্থ স্বামীর চিকিৎসা ও চরম দারিদ্র্যের কারণে ঋণের দায়ে জর্জরিত তৃতীয়বারের মতো অন্তঃসত্ত্বা আঁখি অভাবের তাড়নায় তাঁর অনাগত সন্তানকে বিক্রি করার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন।

সংবাদটি নজরে আসার সঙ্গে সঙ্গেই মানবিকভাবে বিষয়টি আমলে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির খোঁজ নেওয়ার নির্দেশ দেন।

নির্দেশনা পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারটির সন্ধান করে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এর ধারাবাহিকতায় গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আঁখির পরিবারকে এক লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর সন্তান প্রসবের যাবতীয় চিকিৎসার খরচ বহন এবং পরিবারের জন্য স্থায়ী কর্মসংস্থানের আশ্বাস দেওয়া হয়েছে।

পড়ুন : কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন