গাজীপুরের শ্রীপুরে ভাড়া বাসা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরের ফরিদপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে আশিক শেখ (২৬) নামের এক যুবকের অর্ধগলিত মরদে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(২২ অক্টোবর) দুপুরে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবক ময়মনসিংহের ভালুকার খাওরাইল গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি স্থানীয় ফজলুল হকের বাড়িতে ভারা থেকে মিস্ত্রির কাজ করতেন।

বাড়ির মালিক জানান, গত কয়েকদিন ধরে ঘরটি তালাবদ্ধ ছিল। হঠাৎ আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকে পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা আব্দুল কাদির বলেন, আমার ছেলে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থেকে কাজ করতো। কয়েকদিন আগে তার স্ত্রী ঝগড়া করে সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যায়। গত ৫ দিন আগে আশিকের সাথে কথা হয়েছিল। আজ তার মৃত্যুর খবর জানতে পারি।

শ্রীপুর থানার উপপরিদর্শক( এসআই) ওবায়দুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মাদক নয়, যুবসমাজের শক্তি হোক খেলাধুলা : এম এ জলিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন