জাতীয় নাগরিক পার্টির পুনর্গঠিত কমিটি প্রকাশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে আখতার হোসেন দায়িত্বে বহাল থাকছেন।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে দলের দপ্তর সেল সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত কমিটির সদস্যদের নাম ও পদবি প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় নেতৃত্ব, রাজনৈতিক পর্ষদ, সম্পাদকীয় বিভাগ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সম্পাদক ও সাধারণ সদস্যদের তালিকা রয়েছে।

পুনর্গঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী ও হাসনাত আবদুল্লাহ। সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

দলের ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে নাহিদ ইসলাম ও আখতার হোসেনের পাশাপাশি রয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিক মুজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সামান্তা শারমিন, মনিরা শারমিন, ব্যারিস্টার সানি আবদুল হক, মাহবুব আলম, মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, দিলশানা পারুল, প্রীতম দাশ, ইসহাক সরকার, তারেক এ আদেল ও এ কে ফ্লোরাসহ আরও কয়েকজন।

যুগ্ম সদস্যসচিবদের তালিকায় রয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মুস্তাফিজ, মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ।

কমিটিতে আন্তর্জাতিক, দপ্তর, আইন, প্রচার, শিক্ষা, নারী বিষয়ক, কর্মসূচি ও পরিকল্পনা, পরিবেশ ও জলবায়ু, মুক্তিযুদ্ধ, গণমাধ্যম, ধর্ম, সংস্কৃতি, শ্রম, সাহিত্য ও প্রকাশনা, তথ্যপ্রযুক্তি, মানবাধিকার, সমাজকল্যাণ, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা, শিল্প ও বাণিজ্য, ক্রীড়া, জুলাই গণঅভ্যুত্থান, ত্রাণ ও দুর্যোগ এবং যুব ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে সম্পাদকীয় পদ রাখা হয়েছে।

বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মধ্যে ঢাকা বিভাগের উত্তর অংশে সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অংশে এ এস এম সুজাউদ্দীন, রাজশাহী বিভাগে ইমরান ইমন এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে নাভিদ নওরোজ শাহ দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া কমিটিতে ১৯ জন সহ-সম্পাদক ও ৫৮ জন সাধারণ সদস্য রয়েছেন।

দলীয় নেতারা জানান, সাংগঠনিক কাঠামো ওপর থেকে নিচ পর্যন্ত পুনর্বিন্যাসের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দলটি সাংগঠনিক পরিবর্তনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। নির্বাচনের পরও এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

নেতারা জানান, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও গতিশীল করা এবং তৃণমূলের সঙ্গে সমন্বয় জোরদার করাই পুনর্গঠনের লক্ষ্য। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচন ও দলের প্রথম জাতীয় কাউন্সিল সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিও এগিয়ে নিতে চায় এনসিপি।

পড়ুন:কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন