এপস্টেইনের সঙ্গে মন্ত্রী পুরির বৈঠকের ছবি প্রকাশ্যে 

যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরির বৈঠকের ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এ ঘটনা প্রকাশ্যে আসার পর ভারতে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন দেশটির শীর্ষ বিরোধী নেতারা। ‘টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত অন্তত দুটি ছবিতে পুরি ও এপস্টেইনকে মুখোমুখি বসে থাকতে দেখা যায়। ছবিতে হরদীপ সিং পুরির পরনে ছিল স্যুট, আর এপস্টেইনের গায়ে ছিল কালো সোয়েটার। তাঁরা একটি টেবিলের দুই পাশে বসেছিলেন। টেবিলের ওপর ছড়িয়ে ছিল কিছু কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র।

বিজ্ঞাপন

আগে হরদীপ সিং পুরি দাবি করেছিলেন, তিনি কেবল একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে এপস্টেইনের সঙ্গে দেখা করেছিলেন। তবে ফাঁস হওয়া ছবিতে কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি ছাড়াই দুজনকে একান্তে টেবিলে বসে কথা বলতে দেখা গেছে। 

ছবি ফাঁসের পর মোদি সরকারকে নিশানা করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের দিকে ইঙ্গিত করে তিনি প্রশ্ন তোলেন, মার্কিন বিচার বিভাগ এই ছবি প্রকাশ করে কোনো কৌশলগত চাপ সৃষ্টি করছে কিনা।

এদিকে পুরির আগের বক্তব্যকে ব্যঙ্গ করে তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র বলেন, ছবিতে বাকি প্রতিনিধিরা হয়তো টেবিলের নিচে লুকিয়ে ছিলেন। 
অন্যদিকে, কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে প্রধানমন্ত্রীর পছন্দের সঙ্গী ঘিরে প্রশ্ন তোলেন। দলটির আরেক নেতা পবন খেরা দাবি করেন, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে দুজনের মধ্যে অন্তত ৬২টি ইমেইল ও ১৪টি বৈঠক হয়েছিল।

পড়ুন:কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে অনিয়মের অভিযোগ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন