মেহেরপুরে পাঁচ কৃতি রোভারকে স্মরণ

মেহেরপুরে পাঁচ কৃতি রোভারের ২৯তম মৃত্যুবার্ষিকী ও রোভার দিবস উপলক্ষে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর জেলা স্কাউটের উদ্যোগে পৌর কবরস্থানে নিহত পাঁচ রোভার সদস্যের কবর জিয়ারত করা হয়। পরে তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এরপর জেলা স্কাউট ভবনের সামনে নির্মিত রোভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
মেহেরপুর জেলা রোভারের কমিশনার ও মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল কবিরের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা রোভারের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাবেক সম্পাদক ফররুখ আহমেদ, দুর্ঘটনায় আহত রোভার সদস্য ফারুক হোসেন এবং নিহত পাঁচ রোভারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৯৯৭ সালের ২২ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা-বাগানে অনুষ্ঠেয় সপ্তম এশিয়া-প্যাসিফিক ও নবম রোভার মুটে অংশ নিতে মেহেরপুর থেকে ভাড়া করা একটি বাসে সিলেটের উদ্দেশে যাত্রা করেন রোভার সদস্যরা। পরদিন ২৩ অক্টোবর ভোরে ঢাকার ধামরাইয়ের কাছে বাসটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে মেহেরপুরের পাঁচ কৃতি রোভার সদস্য জাভেদ ওসমান, মাহফুজ, মনিরুল, আমিনুল ও মাসুম নিহত হন। দুর্ঘটনায় আহত হন আরও কয়েকজন।
সেই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত পাঁচ রোভারের স্মৃতি ধরে রাখতে প্রতিবছর ২৩ অক্টোবর তাঁদের মৃত্যুবার্ষিকী ও রোভার দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত ও স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে মেহেরপুর জেলা স্কাউট।

বিজ্ঞাপন

পড়ুন:কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদনে অনিয়মের অভিযোগ

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন