মাগুর সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের পথেরহাট গ্রামের নরোত্তম বিশ্বাস (৩৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নরোত্তম বনবিভাগে আউটসোর্সিংয়ে চাকরিরত ছিলো এবং পথেরহাট গ্রামের নিত্য গোপাল বিশ্বাসের ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নরোত্তম বাড়ি থেকে বের হয়ে আর ঘরে ফেরেনি। সকালে তার বাড়ির পাশে বাগানে গাছের সাথে গলায় ফাঁস অবস্থায় ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে মরদেহ। ধারণা করা হচ্ছে রাতেই গলায় ফাঁস নেয় নরোত্তম।
পরিবারের সদস্যরা আরও জানায়, কয়েকমাস আগে নরোত্তম তার স্ত্রীর সাথে ঝামেলা হয়। স্ত্রী বাবার বাড়ি থেকে সপ্তাহ আগে স্বামীর সঙ্গে পথেরহাট আসে। পূর্বে ওই স্ত্রীকে নিয়ে ঝামেলা থাকার কারণে বাবার বাড়িতে চলে যায়। দূর্গাপূজার সময় ওই স্ত্রীকে নিয়ে বাড়িতে আসলে পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই অভিমানে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে বলে জানায় তারা।
শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এসআই রইচ উদ্দিন জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে। মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
পড়ুন:মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: কামরুল হাসান
ইমি/


