আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন ‘মিশন ইম্পসিবল’ খ্যাত টম ক্রুজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক টম ক্রুজকে আজীবন সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। আগামী বছরের এপ্রিলে হলিউডে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁকে সংস্থাটির অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদন সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) আয়োজক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি এই অভিনেতা।

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে অলাভজনক প্রতিষ্ঠান এএফআই, যা বিশ্বজুড়ে চলচ্চিত্র সংরক্ষণ, প্রচার ও বিকাশে কাজ করে থাকে। পূর্বে বেটি ডেভিস, জিন কেলি, এলিজাবেথ টেলর এবং টম হ্যাঙ্কসের মতো কিংবদন্তি তারকারা এই সম্মাননা লাভ করেছেন।

টম ক্রুজের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রযোজক ক্যাথলিন কেনেডি বলেন, “অভিনেতা ও প্রযোজক হিসেবে ক্রুজ নিজের প্রতিটি কাজে অসাধারণ অঙ্গীকারের পরিচয় দেন। সিনেমার প্রতি তাঁর গভীর বিশ্বাস এবং চলচ্চিত্র যে মানুষকে একত্র করতে পারে, সেই উপলব্ধিও বিশেষভাবে প্রশংসনীয়।”

‘রিস্কি বিজনেস’ থেকে শুরু করে ‘টপ গান’-এর মতো বিশ্ববিখ্যাত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান টম ক্রুজ। দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক ব্যবসাসফল ও আলোচিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। বিশেষ করে ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে তাঁর দুর্ধর্ষ অ্যাকশন ও ঝুঁকিপূর্ণ স্টান্ট দর্শকদের কাছে আলাদা এক পরিচিতি এনে দিয়েছে।

অভিনয়ের জন্য তিনি তিনবার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে গত বছর তাঁকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘আ ফিউ গুড মেন’ ও ‘রেইন ম্যান’। অ্যাকশন, থ্রিলার এবং নাট্যধর্মী চলচ্চিত্রে স্বাচ্ছন্দ্য বিচরণের মাধ্যমে কয়েক দশক ধরে হলিউডে নিজের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন তিনি।

তবে ক্রুজের সর্বশেষ বড় বাজেটের ডার্ক কমেডি সিনেমা ‘ডিগার’ বক্স অফিসে কাঙ্ক্ষিত সাফল্য পেতে ব্যর্থ হয়েছে। ছবিটির উদ্বোধনী সপ্তাহান্তে এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিস তালিকায় পঞ্চম স্থানে অবস্থান করছিল।

পড়ুন : সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলিবর্ষণ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন