ঢাকার কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকায় অবস্থিত আমান প্লাস্টিক কারখানায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার আপ্রাণ প্রচেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ হয়ে মারা যাওয়া এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছেন।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পান তারা। সংবাদ পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং প্রথম ইউনিট দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পরবর্তীতে আরও ৬টি ইউনিট তাদের সাথে যুক্ত হয়।
ফায়ার সার্ভিস কর্মকর্তার তথ্যমতে, ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিটের টানা চেষ্টার পর দুপুর ২টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। উদ্ধার অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক অনুমান অনুযায়ী, আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয়েই তাঁর মৃত্যু হয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবরও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
পড়ুন: টানা দরবৃদ্ধির পর বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
আর/


