জামালপুরে আল আকাবা সমবায় সমিতির আমানত ফেরতের দাবিতে মানববন্ধন

জামালপুরে আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে আমানত রাখা ১২ হাজার ৫০০ গ্রাহকেরঅর্থ ফেরত ও উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন, আমানতের অর্থ উদ্ধার কমিটির আহবায়ক মজনু সরকার, সদস্য সচিব আহসান হাবীব রাসেল, সদস্য সরকার সোহেল আহমেদ ও সবুজ।

মানববন্ধনে বক্তারা বলেন,জামালপুর সদর উপজেলা ও মাদারগঞ্জ উপজেলায় কার্যক্রম পরিচালনাকারী আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে প্রায় ১২ হাজার ৫০০ গ্রাহকের আমানতের অর্থ আটকে রয়েছে। দীর্ঘদিন ধরে নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত না পাওয়ায় তাঁরা আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। মানববন্ধন থেকে ভুক্তভোগীরা তাঁদের আমানতের অর্থ উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সমিতির আর্থিক কার্যক্রম তদন্ত এবং গ্রাহকদের অর্থ ফেরত নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে তাঁদের অর্থ উদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর নিকট বিভিন্ন দাবী তুলে স্মারকলিপি জমা দেন ভুক্তভোগীরা।

পড়ুন : কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন