নারায়ণগঞ্জে স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যার দায়ে হারেজের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে সোহাগকে কুপিয়ে হত্যার দায়ে হারেজ (৪৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হারেজ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার গুলহরি (দুর্গাপুর) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহ আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২০ সালের ৮ জুলাই দিবাগত রাতে হারেজ তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) ও ছেলে সোহাগকে (১৬) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।

এ ঘটনায় ফতুল্লা থানা পুলিশ হারেজকে আটক করে। পরে নিহত মনোয়ারা বেগমের মেয়ে বিথি (১৩) ও তাঁর বড় ভাই মজিবুর রহমান ওরফে মজিদ (৪০) এ ঘটনায় অভিযোগ দায়ের করেন। ২০২০ সালের ৯ জুলাই ফতুল্লা থানায় হত্যা মামলা করা হয়।

তদন্ত শেষে পুলিশ হারেজের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০২০ সালের ২০ নভেম্বর অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার আসামি হারেজ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

মামলার বিচারিক কার্যক্রমে আদালত ২৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। বিচার শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত হারেজকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

পড়ুন : কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন