ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে আলোচনা সভা অনুষ্ঠিত

অংশগ্রহণই মূল কথা এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস ও বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব অকুপেশনাল থেরাপি দিবস উপলক্ষে র‍্যালী কেক কাটা আলোচনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ কম্পাসের শেষ হয়।

বিজ্ঞাপন

র‍্যালী শেষে কলেজ মিলনায়তনে কেককাটা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসিপিএইচএস এর উপদেষ্টা অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “ব্যক্তি, পরিবার ও সমাজ—সব ক্ষেত্রে সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করাই অকুপেশনাল থেরাপির মূল লক্ষ্য। এ বছরের প্রতিপাদ্য ‘Participation Matters’ আমাদের মনে করিয়ে দেয় যে, শারীরিক বা মানসিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন প্রতিটি মানুষের সমাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের অধিকার রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রোকসানা আক্তার। তিনি চিকিৎসা বিজ্ঞানে অকুপেশনাল থেরাপির অনস্বীকার্য ভূমিকা তুলে ধরে বলেন, “রোগীদের কেবল সুস্থ করাই আমাদের উদ্দেশ্য নয়, বরং তাদের কর্মক্ষম ও স্বাবলম্বী করে জীবনের মূলধারায় অংশ নেওয়ার উপযোগী করে তোলাই অকুপেশনাল থেরাপির মূল স্বার্থকতা।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমসিপিএইচএস-এর কোঅর্ডিনেটর সহকারী অধ্যাপক ডা. এম এ কুদ্দুস জাহিদ, বেলা রিহ্যাবিলিটেশন হাসপাতালের সহকারী পরিচালক ইমরান আহমেদ এবং হেড অব ফাইন্যান্স, অ্যাকাউন্টস অ্যান্ড এইচআর দিদার হোসেন, ডা. সাদিয়া তাসনিম দিয়া, লেকচারার ও ইনচার্জ, অকুপেশনাল থেরাপি বিভাগ, ডা. সুজন আহমেদ, সিনিয়র লেকচারার।

এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক , চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পড়ুন : এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ পরিবর্তন, ৩১ অক্টোবর ফল প্রকাশ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন