মেলান্দহে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে ‘হাফিজ মওলা ভুট্টু স্মৃতি সংসদ’-এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) মেলান্দহ উপজেলার চিনিতোলা পূর্বপাড়ায় খোকা খান সাহেবের বাড়িতে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্থানীয় রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এ ছাড়া চক্ষুরোগীদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ‘হাফিজ মওলা ভুট্টু স্মৃতি সংসদ’-এর সাধারণ সম্পাদক বিক্রম হাফিজ সায়ন।

এ সময় বিক্রম হাফিজ সায়ন তাঁর বক্তব্যে বলেন, “আমি চেয়ারম্যান পদে নির্বাচিত হলে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখব।”

তিনি আরও বলেন, এলাকার অসহায় ও সাধারণ মানুষের জন্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

পড়ুন : মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল পরীক্ষা শুরু ৩১ অক্টোবর

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন