বন্দরে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল বাবা-ছেলের, আহত ৫

নারায়ণগঞ্জের বন্দরে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কেত কেওডালা বাসস্ট্যান্ড সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, গাইবান্ধা জেলার উত্তর খাগুরা গ্রামের শফিকুল ইসলাম (৩৫) ও তাঁর চার বছর বয়সী ছেলে বিপুল।

কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই শফিউল আলম দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই শফিউল আলম জানান, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টোপথে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শফিকুল ইসলাম ও তাঁর ছেলে বিপুল দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৪ থেকে ৫ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি ও এর চালককে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা-পুলিশ। পাশাপাশি বাসটিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসচালক দুর্ঘটনার পরপরই পালিয়ে যান। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পড়ুন:মেলান্দহে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন