গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মুরাদ

ঢাকার ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই দেশে সফল গণঅভ্যুত্থান হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ধামরাই পৌর শহরের রথখোলা এলাকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, এক দিনে বা অল্প কয়েক দিনে কখনো বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান হয় না। দীর্ঘ সাড়ে ১৭ বছর ধরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সব সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আমরা মাঠে-প্রান্তরে নিরলসভাবে কাজ করেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত আমরা রোডমার্চ করেছি। বিভাগীয় শহরগুলোতে মিছিল ও সমাবেশ করেছি। এক দিনে আমরা এই সরকারের পতন ঘটাতে পারিনি। আমাদের ত্যাগের বিনিময়েই আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ।

দলের নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়ে মুরাদ বলেন, যারা ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে দালালি করেছেন, দল তাদের কখনো মূল্যায়ন করবে না। অন্যদিকে, যারা ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছেন, দল অবশ্যই তাদের মূল্যায়ন করবে।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম। এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে রথখোলা এলাকা থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ধামরাই পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।

পড়ুন : রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন