আগামী পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে এক কোটি দক্ষ শ্রমিক তৈরি করে বিদেশে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়াতে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত আনসার-ভিডিপি একাডেমিতে আনসার সদস্যদের কর্মসংস্থানকেন্দ্রসহ বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অবৈধ পথে বিদেশ যাওয়ার ঝুঁকি থেকে দেশের মানুষকে রক্ষা করতে হবে। দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে বিদেশ যাওয়ার চেষ্টা করলে অনেকেই প্রতারণা ও নানা ধরনের বিপদের মুখে পড়েন। তাই বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং প্রবাসীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শ্রমিকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। এর ফলে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশি রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা এবং বিদেশগামী কর্মীরা যাতে প্রতারণার শিকার না হন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এর আগে একাডেমিতে পৌঁছে মন্ত্রী বৃক্ষরোপণ করেন। পরে তিনি একাডেমির গার্মেন্টস কারখানা, প্যান্ট্রি এবং বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্র ও কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, আনসার-ভিডিপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পড়ুন:পিরোজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন