কুড়িগ্রামে তরুণদের দক্ষতা বৃদ্ধি, লিঙ্গসমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের ব্যবহার ও সামাজিক ন্যায়বিচার বিষয়ে সচেতনতা বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্ল্যান ইন্টারন্যাশনাল ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহযোগিতায় কুড়িগ্রামে ‘সমতায় তারুণ্য প্রকল্পের আওতায় যুবদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি আয়োজন করেন ফাইট আনটিল লাইট (ফুল) এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
বুধবার ২৮ অক্টোবর কুড়িগ্রামে ফুল অফিস হলরুমে দিন ব্যাপী এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ফ্যাসিলেটর হিসেবে ছিলেন মোছা. অনন্যা খাতুন, মোজাহেদুল ইসলাম, শারমিন আক্তার গণমাধ্যমকর্মী জাহানুর রহমান খোকন,সুজন মোহন্ত,জুয়েল রানা,ফজলুল ফারাজীসহ অনান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণে লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণা দূর করা, নারী ও মেয়েদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তরুণদের সুরক্ষা নীতিমালা, অনলাইন হয়রানি প্রতিরোধ, তথ্যের গোপনীয়তা এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত পরিচয় সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ, ভুল তথ্য শনাক্তকরণ, তরুণদের নেতৃত্ব বিকাশ, সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্তি ও বৈচিত্র্য নিশ্চিত করা এবং সামাজিক পরিবর্তনে অ্যাডভোকেসির ভূমিকা নিয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণার্থী হালিমা আক্তার হাসু বলেন, জীবনের এই প্রথম সেক্স ও জেন্ডার সম্পর্কে জানলাম। এ প্রশিক্ষণ আমার বাস্তব জীবনে খুবই কাজে লাগবে।
গণমাধ্যমকর্মী জাহানুর রহমান খোকন বলেন, বর্তমান সময়ে তরুণদের জন্য এই আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ । এই তরুণরা সবাই প্রযুক্তির সাথে বেড়ে উঠছে তাই প্রযুক্তির ভালো দিক , মন্দ দিক সম্পর্কে সচেতনতা
জাহানুর রহমান খোকন বলেন, তারুণ্যের সমতা প্রতিষ্ঠায় ডিজিটাল নিরাপত্তা, অনলাইন হয়রানি প্রতিরোধ ও জেন্ডার সমতা বিষয়ে তরুণদের সচেতনতা বাড়ানো জরুরি। এ ধরনের প্রশিক্ষণ তরুণদের দায়িত্বশীল হতে এবং বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে সহায়তা করবে।
পড়ুন : চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলার, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড


