বেগমগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে হাত ধোয়া প্রদর্শনী, অনুশীলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বেগমগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান।

কর্মসূচিতে হাত ধোয়ার সঠিক নিয়ম ও এর স্বাস্থ্যগত গুরুত্ব তুলে ধরা হয়। নিয়মিত সাবান দিয়ে সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার মাধ্যমে বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশ্ব হাত ধোয়া দিবসের এবারের প্রতিপাদ্য ‘হাত ধোয়ার নায়ক হোন’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনসাধারণের মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ ও পরিচ্ছন্ন জীবনযাপনে উদ্বুদ্ধ করাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, বেগমগঞ্জ পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন’সহ স্থানীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলার, তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন