ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ

ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিতারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানাযায়, আজ বিকেলে জিতারপুর গ্রামের নুর ইসলামের ছেলে রিপন হোসেনের সঙ্গে একই গ্রামের হাদান মণ্ডলের ছেলে মইদুল ইসলামের কৃষকের সারের কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা ইমরান আলম জানান, সারের কার্ড নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন আহত হয়, আহত একজনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় এখন স্বাভাবিক আছে।

পড়ুন : প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নারিতায় উড্ডয়নে বিলম্ব

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন