কালিয়াকৈরে কভার্ডভ্যানের চাপায় ভ্যানচালক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে কভার্ডভ্যানের চাপায় মমিনুল হক (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সিপি কারখানার সামনের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমিনুল হক কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ভাড়া থাকতেন। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মমিনুল হক ভ্যান নিয়ে যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সিপি কারখানার সামনের ইউটার্ন এলাকায় পৌঁছালে একটি কভার্ডভ্যান তাঁর ভ্যানটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নাওজোর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম দুর্ঘটনায় ভ্যানচালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নারিতায় উড্ডয়নে বিলম্ব

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন