প্রশাসকের নির্দেশনায় চসিকের উচ্ছেদ অভিযান

ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় সকাল ও বিকেলে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তারের নেতৃত্বে জিইসি মোড় এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক ও ফুটপাতের ওপর অবৈধ দখল উচ্ছেদ এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

অন্যদিকে, বিকেলে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে একই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, “নগরীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য। এসব স্থান অবৈধভাবে দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বাড়ে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তার বলেন, “নগরীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে এসব স্থান দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। নগরবাসীর দুর্ভোগ কমানো, যান চলাচল স্বাভাবিক রাখা এবং একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে চসিক প্রশাসকের নির্দেশনায় এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থানগুলো দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, যানজ ট কমানো এবং নাগরিকবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন : প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নারিতায় উড্ডয়নে বিলম্ব


সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন