রসুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সালাউদ্দিন মিয়ার নেতৃত্বে বিশাল শো-ডাউন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় এক বিশাল শো-ডাউন ও যুবসমাবেশের আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা শহর মুখরিত হয়ে ওঠে।

বিজ্ঞাপন

​প্রতিষ্ঠাবার্ষিকীর এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান আকর্ষণ ছিল রসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন মিয়া, যুবদল নেতা কামরুজ্জামান শাহিন, ইউনিয়ন যুবদল নেতা মোশারেফ হোসেন মঞ্জুর নেতৃত্বে পরিচালিত সুবিশাল মিছিল ও শো-ডাউন রসুলপুর ইউনিয়ন থেকে শুরু হওয়া এই দীর্ঘ শো-ডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরফ্যাশন উপজেলা সদরের প্রধান সড়কে এসে পৌঁছায়। মিছিলে অংশ নেওয়া হাজার হাজার নেতাকর্মীর হাতে ছিল জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং বিভিন্ন রঙের ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চরফ্যাশন এলাকা।

​চরফ্যাশন সদর রোডে আয়োজিত মূল সমাবেশস্থলে পৌঁছালে সালাউদ্দিন মিয়া, যুবদল নেতা কামরুজ্জামান শাহিন, মোশারেফ হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন বিশাল মিছিলটিকে করতালির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সমাবেশে উপস্থিত সর্বস্তরের জনতা।

​হাজারো তরুণের অংশগ্রহণে আয়োজিত এই যুবসমাবেশে বক্তারা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে যুবদল রাজপথে সক্রিয় থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।

পড়ুন : প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নারিতায় উড্ডয়নে বিলম্ব

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন